শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৪:০৯ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের কয়েকটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শহরের চেয়ারম্যানঘাট এলাকাস্থ আত-তাকওয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও দারুচ্ছুন্নাত আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শনিবার দুপুরে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম রোকন ও প্রচার ও দপ্তর সম্পাদক একে আজাদ।

কম্বল বিতরণকালে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ বলেন, হঠাৎ করে চাঁদপুরে তীব্র শীত জেঁকে বসেছে। এতে সাধারণ মানুষসহ খেটে খাওয়া মানুষ কাবু হয়ে পড়েছে। শীতের তীব্রতা অনুভব করে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাাতে নেয়া হয়। এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital