শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের পুরানবাজারে শিক্ষামন্ত্রীর পক্ষে তপতী করের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ৪:৪৭ পিএম
চাঁদপুরের পুরানবাজারে শিক্ষামন্ত্রীর পক্ষে তপতী করের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা মহিলালীগের সম্মানিত সদস্য, বাংলাদেশ আওয়ামী অনলাইন ফোরামের চাঁদপুর জেলা সভাপতি, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সমাজসেবিকা তপতী কর নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে নিতাইগঞ্জে চাঁদপুর পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের অর্ধশত অসহায়দের মাঝে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
সমাজ সেবিকা তপতী কর বলেন, আমি সবসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপার নির্দেশনায় কাজ করি। এখন এই সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা পেয়ে সাধ্যমতো মানসম্পন্ন শীতবস্ত্র নিয়ে সবার পাশে এগিয়ে এসেছি। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন তাই সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। এই ওয়ার্ডগুলোর জন্য আরও সমাজিক ও উন্নয়নমূলক কাজ করতে সকলের আশির্বাদ ও ভালোবাসা চাই।
এসময় তিনি পঙ্গু, ভবগুরে, প্রতিবন্ধী ও অসহায় অর্ধশত নারী পুরুষের হাতে শীত নিবারনের জন্য মানসম্মত কম্বল তুলে দেন।
উল্লেখ্য, করোনাকালেও তপতী কর নিজস্ব অর্থায়নে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গেলো ঈদ ও পূজায় অসহায়দের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করে সামাজিক কাজে সরব রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital