বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইটা বোঝাই পিকআপের চাপায় শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৩:০৬ পিএম
শাহরাস্তিতে ইটা বোঝাই পিকআপের চাপায় শিশুর মৃত্যু
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে  ইটা বোঝাই পিকআপ গাড়ি চাপায় পৃষ্ট হয়ে দ্বীন মোহাম্মদ  নামে (৪) বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে মুদাফফরগঞ্জ চিতোষী সড়কে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া হাজী বাড়ির রাস্তায় সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে হাজী বাড়ির শরিফুল ইসলাম(৩০) পুত্র দ্বীন মোহাম্মদ তার বাড়ির সামনে রাস্তায় খেলতে বের হলে একটি ইটা বোঝাই পিকআপ রেজি: নং (ফেনী- নং- ১১-০৫৭৪) গাড়িটি তাকে চাপায় দেয়।
এতে ঘটনাস্থলে শিশুটি রাস্তায় পৃষ্ট হয়ে প্রাণ হারায় । ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা উপজেলার উঘারিয়া গ্রামের আব্দুল হান্নানের মালিকানাধীন একই গ্রামের চালক সোওরাব হোসেনের হাতের পিকআপটি আটক করে।
এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে হাজির হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ প্রসঙ্গে রাতে মুঠোফোনে ওসি গণমাধ্যমকে জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।