শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রায় ১০ মন ওজনের ৭০ বছরের পুরনো রহস্যজনক পাথর চুরি!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৩:১৫ পিএম
চাঁদপুরে প্রায় ১০ মন ওজনের ৭০ বছরের পুরনো রহস্যজনক পাথর চুরি!
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি গ্রাম দক্ষিণ আশিকাটি। এ গ্রামের একটি পরিচিত স্থান চৌধুরী দিঘি। এ দিঘিটির কোল ঘেঁষা ছিল চার একরের উপরে একটি জমিদার বাড়ি। বাড়িটি প্রায় সত্তর বছর পূর্বে স্থানীয় হাফেজ খান, সালামত খান ও মালেক খানের কাছে বিক্রি করে ভারতে চলে যান যুগেশ চৌধুরী। সেই বাড়ির পাশেই ছিল একটি রহস্যজনক পাথর।
রবিবার (৮ জানুয়ারি) রাত ১২টার পর যেকোন সময় কে বা কাহারা এই পাথরটি চুরি করে নিয়ে যান। সোমবার সকালে বাড়ির বাসিন্দারা পাথরটি দেখতে না পেয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যায়, দক্ষিণ আশিকাটির চৌধুরী দিঘিটি এক সময় অত্যন্ত বেশ পরিচিতি থাকলেও বর্তমানে তার বেশিরভাগই ভরাট হয়ে গেছে। আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদুর রহমান সাজু খান নামে উক্ত চৌধুরী বাড়ির এক অংশীদার এ প্রতিবেদককে জানান, আমরা এ বাড়িটি প্রায় ৭০ বছর আগে ক্রয় করি। এর আগে থেকেও এখানে পাথরটি ছিল। হয়তো শতবর্ষী হবে। যার ওজন প্রায় ৮-১০ মন। এটি সহজে কেউ সরাতে পারতো না। আমরা মুরব্বিদের কাছ থেকে শুনে আসছি, জমিদাররা থাকা অবস্থায় রাতের বেলায় এ দিঘি থেকে সাতটি পাথর উপরে উঠে। পরে দিনের বেলায় আবার দিঘিতে নামার সময় যুগেশ চৌধুরী দেখতে পান এবং একটিতে আঘাত করলে সেটি আর নামতে পারেন নি।
অন্য ছয়টি চলে গেলেও আঘাত করা পাথরটি এখানেই আটকে যায় এবং এখানেই অবস্থান নেয়। তিনি আরো জানান, এই পাথরটি একসময় তিনজন লোক কড়াত দিয়ে কাটতে গেলে তারা নাকে মুখে রক্তক্ষরণ হয়ে মারা যান। পাথরটিতে সেই কড়াত দিয়ে কাটার দাগ এখনো আছে। তবে পাথরটি চুরি হওয়ার বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করার চেষ্টা করছি।
নন্দ দুলাল শীল নামে এক প্রতিবেশী বলেন, আমরা ছোট বেলা থেকেই এই পাথরটি দেখে আসছি। এটি নিয়ে আমরা কয়েকজন খেলাধুলাও করতাম। কিন্তু আজ (সোমবার) সকালে শোনার পর খুব আপসোস লাগছে। আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে শোনা এই পাথরের রয়েছে ব্যাপক ইতিহাস। যারাই এটি চুরি করেছে তাদেরকে শনাক্ত করা প্রয়োজন। এদিকে পাথরটি নিয়ে আরো কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৮-১০ মন ওজনের এই পাথরটিতে একসময় হিন্দুরা পূজা করতো। কেউ কেউ মানতও করতো।
রোববার রাতে পাথরটি চুরি করতে গিয়ে টেনে নিয়ে গাড়িতে তোলার দাগ রয়েছে মাটির মধ্যে। পাথরটি চুরি হওয়ার ঘটনায় কৌতুহল জন্ম দিয়েছে এলাকাবাসীর কাছে। যারাই করছে কমপক্ষে ৫-৭ জন মিলেই করেছে এ কাজটি। রহস্যজনক এ পাথরটি যারাই চুরি করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন চৌধুরী বাড়ির বর্তমান বংশধরসহ এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital