বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যানজট মুক্ত ও অবৈধ দখল মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম
ফরিদগঞ্জে যানজট মুক্ত ও অবৈধ দখল মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

এস এম ইকবাল : ফরিদগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত ও অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন।

৯ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসা, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারি কমিশনার (ভুমি) আজিজুন নাহার, অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানসহ সরকারি কর্মকর্তা, পুলিশ এবং পৌরসভার কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযানে অংশ নেন।

অভিযানটি পৌরসভার সামনে থেকে ওনুআ চত্তর এবং বাসস্ট্যন্ড এলাকায় সড়কের উপর থাকা দোকান পাট সরিয়ে নিতে নিদের্শনা প্রদান করেন প্রশাসন। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের ভূমির উপর স্থাপিত অস্থায়ী দোকানপাট ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে সময় বেদে দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

এব্যাপারে পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, পৌর শহরকে যানজট মুক্ত করণ করার সাথে সাথে যেখানে সেখানে গড়ে উঠা অস্থায়ী ও অনুমোদনহীন দোকান সরিয়ে নিতে ইতিপুর্বে মাইকিং করা হয়। সেই লক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা নিয়ে এই অভিযান করে।

Model Hospital

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেসা জানান, শহরে যানজট অসহনীয় হয়ে উঠেছে। এক মিনিটের রাস্তা পার হতে ৪/৫ মিনিট সময় লাগে। অবৈধ স্থাপনা ও দোকানদারদের যেখানে সেখানে মালামাল ফেলে রাখার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। তাই পূর্ব ঘোষনা অনুযায়ী আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথমদিন উচ্ছেদের পাশাপাশি সর্তক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

উল্লেখ্যঃ চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ অংশে সড়কের দু‘পশে শত শত অবৈধ দখলদার স্থাপনা তৈরি রেখেছে। সড়ক ও জনপথ বিভাগ উদ্যোগ নিয়ে অবৈধ স্থাপনাগুলো স্থায়ী উচ্ছেদ দেওয়া জরুরী মনে করছেন সচেতন মহল। শুধুতাই নয় প্রতি মাসে এ সকল অবৈধ স্থাপনাগুলো বাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ ও পাউবি অনেক বছর পর পর উচ্ছেদ দিলেও এর স্থায়ীত্ব রক্ষা হচ্ছে না। আজ উচ্ছেদ দিলে কালই দখলে নিয়ে নিচ্ছে অবৈধ দখল দাররা। উদ্ধারকরা জায়গা দির্ঘস্থায়ী দখল মুক্ত রাখতে সরকারকে আরোও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital