শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মোটরবাইক চুরি, অপরাধীরা বেপরোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১২:১৯ পিএম
ফরিদগঞ্জে মোটরবাইক চুরি, অপরাধীরা বেপরোয়া

এস এম ইকবাল : ফরিদগঞ্জে দিনের বেলায় মোটরবাইক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পৌর এলাকার কালিরবাজার রাস্তার মোড়ের পশ্চিম দিকে লাইফ জেনারেল প্রাইভেট হাসপাতালের পাশ থেকে বাইকটি চুরি হয়েছে ৬ জানুয়ারী শুক্রবার বিকাল পাঁচ ঘটিকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাইকের মালিক সন্তোষপুর গ্রামের অহিদ উল্লাহর ছেলে ফিরোজ আলম। কয়েকদিন যাবত তার ছোট ভাই হারুন অর রশিদ বাইকটি ব্যবহার করছিলেন। রেজিঃ নম্বর: চাঁদপুর-হ ১১-৩০৩৬, যানের পরিচিতি নম্বর: ২৪-১০৯৩৫৫৯, চেসিস নম্বর: MBLHA10EWCGH0096, ইঞ্জিন নম্বর: HA10EDCGH00428।

৬ জানুয়ারী শুক্রবার বিকালে মোটরবাইকে চড়ে তিনি ফরিদগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে জমির ফসল দেখতে যান। বাইকটি রাস্তার ওপর রেখে তিনি জমিতে নামেন। প্রায় ২০ মিনিট পর তিনি উপরে উঠে দেখেন বাইকটি নেই। দীর্ঘ সময় আশেপাশে খুঁজে পাননি। পরে, ওইদিন সন্ধ্যার পর ফরিদগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Model Hospital

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের এস.আই. নয়ন খোঁজ খবর নিচ্ছেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে মোটরবাইক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা উপজেলার বিভিন্ন বাড়ি-ঘরের দরজা ভেঙ্গে, রাস্তা, লোকালয় ও দোকান পাটের সামন থেকে অনায়াসে মোটরবাইক চুরি করে পার পেয়ে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital