বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি; রেদওয়ান খান বোরহান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ২:৩৮ পিএম
আমি প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি; রেদওয়ান খান বোরহান
গাজী মোঃ মহসিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও  এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এবং চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী, সিটি নিয়ন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন বোরহান।
১০ জানুয়ারি বিকাল ৩ টায় কালীবাড়ি টাউনহল মার্কেটের ৩য় তলায় আলোচনা সভা শেষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন মানুষ আমাকে ভালোবাসে কোন পদপদবীকে নয়। আমি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করি। জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ আমি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।
আমি এই সদর ও হাইমচরবাসীর সেবায় কাজ করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। আপনারা আমার জন্য এবং আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে সবসময় এভাবেই জনসেবা চালিয়ে যেতে পারি।
আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমূল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের  আহ্বায়ক কমিটির সদস্য রেনু বেগমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পান্না বেগম, ঝর্ণা বেগম, আছমা বেগম, স্বপ্না বেগম, জোৎস্না বেগম, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম ময়না প্রমূখ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।