শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় যুবলীগ নেতা মঞ্জুর এলাহী মজুমদার আর বেচেঁ নেই, দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ২:৪৩ পিএম
কচুয়ায় যুবলীগ নেতা মঞ্জুর এলাহী মজুমদার আর বেচেঁ নেই, দাফন সম্পন্ন

মো. রাসেল : কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ডুমুরিয়া শেখ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর এলাহী মজুমদার আর বেচেঁ নেই (ইন্নালি…. রাজিউন)।

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে মা,বাবা, স্ত্রী ও ১ ছেলে সহ বহুগুনগাহী রেখে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। বৃহস্পতিবার বাদ আসর গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে ডুমুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া পৌর মেয়র নামজুল আলম স্বপন,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,সমাজসেবক আব্দুল ওয়াদুদ মজুমদার,আবু বকর উজ্জ্বল মজুমদার ও তার আত্মীয় স্বজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Model Hospital

জানাযা অনুষ্ঠানে কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন প্রিয়কর্মী মঞ্জুর এলাহী মজুমদারের অকাল মৃত্যুতে কাঁদলেন এবং সবাইকে কাদাঁলেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।