বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শেখ রাসেল ক্রীড়া সংগঠনের উদ্যোগে ডে ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:৩০ পিএম
কচুয়ায় শেখ রাসেল ক্রীড়া সংগঠনের উদ্যোগে ডে ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

কচুয়া প্রতিনিধি : কচুয়ার আকিয়ারা শেখ রাসেল ক্রীড়া সংগঠনের উদ্যোগে ডে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কচুয়া কন্ঠের প্রধান সম্পাদক ও কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম মিঠু।

এসময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকবে। আজকে যে খেলার আয়োজন করা হয়েছে আমি মনে করি এই ধারা অব্যাহত থাকলে যুবসমাজ মাদক ও মোবাইলের প্রতি যে আসক্তি রয়েছে তা থেকে কিছুটা হলেও দূরে সরে আসতে পারবে। বঙ্গবন্ধুর ছেলে শেখ রাসেলের নামে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমি বিশ্বাস করি আপনারা শেখ রাসেল ও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করবেন।

এ সময় ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, খেলার আয়োজক আহমেদ শুভ ও রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।