বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:৪৩ পিএম
মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে আদালতে মামলা দায়ের করেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা জামাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, ১৬০নং বড় চরকালিয়া মৌজার বিএস ৭০৩ খতিয়ানে ৪২২ দাগে ৩৫ শতাংশ জমি হেবা মূলে দেলোয়ার হোসেন তার পিতা মুক্তিযোদ্ধা জামাল হোসেনের কাছ থেকে ক্রয় করে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে দেলোয়ার হোসেনের ভাই কামাল উদ্দিন বকাউল জোর করে দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এমতাবস্থায় দেলোয়ার হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে উল্লেখিত ভূমি উপর ১৪৫ ধারায় স্থিতি অবস্থা জারি করেন আদালত। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদী কামাল উদ্দিন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে ফসল ফেলেছে। এই অভিযোগে চাঁদপুর আদালতে গত ২৬ ডিসেম্বর ২২ ইং তারিখে আরো একটি অভিযোগ দায়ের করেন দেলোয়ার হোসেন।

এই অভিযোগের প্রেক্ষিতে আদালত পুনরায় ১৪৫ ধারা মোতাবেক উক্ত ভূমিতে পরিবর্তন, পরিবর্ধন, হস্তান্তর, ও ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। মতলব উত্তর থানার এএসআই মো. সেলিম মিয়া নোটিশ জারী করেন।

বাদী দেলোয়ার হোসেন বলেন, আমার বাবা আমাকে জমি কবলা করে দিয়েছেন। কিন্তু বিবাদী আমার উপর জোর পূর্বক জমি দখল করতে চায়। এমনকি হুমকি ধামকি দিচ্ছে। উপায়ন্তর না পেয়ে বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নিয়েছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital