শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৯ জনকে অনুদানের চেক প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:২৯ পিএম
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৯ জনকে অনুদানের চেক প্রদান

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯জনের মাঝে সাড়ে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস ।

আরো বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।

Model Hospital

উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ’সহ দলীয় নেতৃবৃন্দ।

চেক হস্তান্তর কালে নুরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সকল শ্রেণির মানুষ এখন যাত্রী। তাদের গন্তব্য সুষ্ঠু সুন্দর জীবন মানে পৌঁছান। আর এই চলন্ত ট্রেনে অদ্বিতীয় চালক মানবতা মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভুখ-ে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি।

তিনি আরো বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ যেন সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে- সে লক্ষ্যে এ দেশকে একটি ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। যদি আমরা একটি দরিদ্রমুক্ত দেশ গড়তে চাই, তবে আমাদের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। আমরা যদি দেশের ব্যবসা-বাণিজ্যে বাড়ানোর পাশাপাশি শিল্পায়নের দ্রুত বিস্তার ঘটাতে চাই, তবে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে। আর এ জন্যই সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতা বাড়ানো জরুরি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital