বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির ক পাঁয়তারা চালাচ্ছে বিএনপি; প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:৩১ পিএম
দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির ক পাঁয়তারা চালাচ্ছে বিএনপি; প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকও বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।

রবিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে আজ খাদ্য সংকট নেই এবং নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, মানুষ ভালো থাকে এবং ভালো খায়। কেউ না খেয়ে থাকেন না।

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার।

Model Hospital

ষাটনল ইউপির চেয়ারম্যান ফেরদাউস আলমের সভাপতিত্বে এবং জসিম উদ্দিন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিত্বে মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, আওয়ামীলীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও লায়ন আরিফ উল্যাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক খসরু ঢালী, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম ভুলন চৌধুরী, মহন মিয়া প্রমুখ।

এছাড়াও মতলব দক্ষিণ উপজেলায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।