বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে; মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:৩৩ পিএম
আওয়ামী লীগ গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে; মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারকে গণমাধ্যম বান্ধব সরকার হিসেবে উল্লেখ করে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেছেন, এ দলটি যখনই সরকার গঠন করেছে গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে।

তিনি বলেন, আমরা করোনা প্রাদুর্ভাবের সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দুঃস্থ, অস্বচ্ছল, অসহায়, অসুস্থ ও করোনায় মৃত্যুবরণকারী সাংবাদিক ও তাদের পরিবারবর্গকে আর্থিক অনুদান ও অন্যান্য সাহায্য প্রদান করা হয়েছে। সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রেস ক্লাবগুলোর আধুনিকায়নের জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

শনিবার মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক-২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে উল্লেখ করে মো. মিজানুর রহমান বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আমরাই প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চালুর অনুমোদন দেন, যার মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হয়। আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যম বান্ধব সরকার। গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।

Model Hospital

তিনি বলেন, সরকার গণমাধ্যম, তথ্য ও তথ্য-প্রযুক্তির বিকাশে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে নিবন্ধিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও ষান্মাসিক মিলে মোট পত্রিকার সংখ্যা ৩,১৩৭টি। আমাদের সময়ে বেসরকারি খাতে ৪৫টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপিটিভি, ২৭টি এফএম রেডিও এবং ৩১টি কমিউনিটি রেডিও’র অনুমোদন দেওয়া হয়েছে।

গণমাধ্যমকে শক্তিশালী ও যুগোপযোগী করতে এবং ইলেক্ট্রনিক মিডিয়া খাতে শৃঙ্খলা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাতীয় সম্প্রচার আইন’ প্রণয়ন করেছে আওয়ামী লীগ সরকার।

মো. মিজানুর রহমান বলেন, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান উন্নয়নের উদ্দেশ্যে যে প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন, তাঁর স্বপ্নের ফসল বাংলাদেশ প্রেস কাউন্সিল। তাঁর নেতৃত্বে গঠিত সরকারের আমলে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়। এই তারিখেই বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উদযাপন করা হচ্ছে যা আনন্দের। বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক-২০২৩ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।