বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম সিবিএ নির্বাচনে চাঁদপুরের রাসেল খানের প্রচারনা অব্যাহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:১২ পিএম
চট্টগ্রাম সিবিএ নির্বাচনে চাঁদপুরের রাসেল খানের প্রচারনা অব্যাহত
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন সিবিএ -২৩৪ এর নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ রাসেল খানের মোরগ প্রতীকের প্রচারনা অব্যাহত রয়েছে।
নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকেই সাংগঠনিক সম্পাদক প্রার্থী রাসেল খানের সমর্থকগন প্রচার প্রচারনা করে যাচ্ছেন। নির্বাচনে তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকেই রাসেল খান মাঠে প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।
একজন সৎ, আর্দশবান, মেধাবী তরুন নেতা হিসেবে রাসেল খান আসন্ন চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন সিবিএ -২৩৪ এর নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করবে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।
নির্বাচনে রাসেল খান বিজয়ী হলে সংগঠনের জন্য নিরলস ভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করে সদস্যদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন।
মোঃ রাসেল খান চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে পাইকদি গ্রামের খান বাড়ির। তিনি সদা হাস্যজ্জল একজন উদিয়মান সমাজ সেবক ও রাজনীতিবিদ। তিনি চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন, এ ছাড়া তিনি চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন সিবিএ -২৩৪ পূর্বে বন্ধর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital