শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগুনে ১২ ঘর পুড়ে ছাঁই, প্রায় কোটি টাকার ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১:৫৩ পিএম
আগুনে ১২ ঘর পুড়ে ছাঁই, প্রায় কোটি টাকার ক্ষতি
এস. এম ইকবাল : দিনের ব্যস্ততা শেষে কনকনে শীতে যখন বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামে ছোট বড় ১২ টি ঘর।
 ১৫ জানুয়ারী রবিবার দিবাগত-রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির লোকজন যখন দিন শেষে যে যার ঘরে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ছোট বড় ১২ টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরীফ গাজী।  তিনি ঘরের মালিকদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং ফায়ার সার্ভিস ও এলাকাবাসীকে সাথে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ছোট বড় ১২টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোনটি রিচিব করে নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital