বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য ফরম বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ২:২৭ পিএম
মতলব উত্তরে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য ফরম বিতরণ
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার কয়েকটি ইউনিয়নের মাঝে ফরম বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বের দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ উন্নয়ন করার দল। তাই আসুন আওয়ামী লীগের পতাকাতলে থেকে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকি। তাহলেই আমরা পাব ডিজিটাল স্মার্ট বাংলাদেশ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশে সারাদেশে চলছে এই কার্যক্রম। আমরাও মতলব উত্তরে শুরু করেছি। আজ কয়েকটি ইউনিয়নকে ফরম দেওয়া হল। এর আগে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছিল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের হয়ে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলুন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য বাবু রাধেশ্যাম সাহা, লিয়াকত আলী, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খোকন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খাজা আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা যুবলীগ নেতা হাসানুল ইসলাম শিকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সুলতানাবাদ ইউপি সদস্য আঃ হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ ভুইয়া, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সহ নেতৃবৃন্দ।
এসময় কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগ, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ সহ কয়েকটি ইউনিয়নের মাঝে ফরম বিতরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।