‘পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব না’ : অ্যাডি. এসপি পংকজ কুমার
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১:৪৬ পিএম
এস. এম ইকবাল : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে থানা পুলিশের ৪নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিট অফিসার এসআই জামাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করতে পারবে না। এ সকল অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন হোসেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আবু হাসনাত নয়ন পাটওয়ারী, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, ৪ নং সুবিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, শোল্লা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শফিউল আযম শুকু পাটওয়ারী, যুবলীগ নেতা মোরশেদ আলম মজুমদার, শিক্ষার্থী লিজা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী, ইউপি সদস্য সৈকত মোল্লা, কলমতর খান, জাহাঙ্গীর মোল্লা, এমরান হোসেন চৌধুরী, মো. মহসিন পাটওয়ারী প্রমূখ।








