বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা থেকে অংশগ্রহণ করবে জেলার ২১টি স্কাউট ইউনিট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৪:১৪ পিএম
চাঁদপুর জেলা থেকে অংশগ্রহণ করবে জেলার ২১টি স্কাউট ইউনিট

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিকভাবে ৩১ টি দেশের মধ্যে এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী এবার অংশগ্রহণ নিতে যাচ্ছে চাঁদপুর জেলার ২১ টি স্কাউট ইউনিট।

আগামী ১৯ জানুয়ারি ২০২৩ থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত গাজীপুর মৌচাক বাংলাদেশ স্কাউটস এর জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ক্যাম্প ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হবে।
যা আগামী ২১ জানুয়ারী সকাল ১১ ঘটিকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধন করবেন।

যেখানে অংশগ্রহণ করতে ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউটস গ্রুপ।

ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউটস গ্রুপ ২০১২ সাল থেকে সাফল্যের সাথে বাংলাদেশ স্কাউটস এর স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৯ সালে মোঃ সিয়াম বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চো পদক প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড (পি এস) অর্জন করে। এছাড়া ২০১৪ সালে ৯ম জাতীয় স্কাউট জাম্বুরী, ২০১৮ সালে ষষ্ঠ জাতীয় কমডেকা, ২০১৮ সালে ১০ম জাতীয় স্কাউট জাম্বুরী, ২০২০ সালে ২য় কমিউনিটি বেজড ক্যাম্প সহ বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি জাতীয় এবং আন্তর্জাতিক স্কাউট জাম্বুরী সাফল্যের সাথে অংশগ্রহণ করে আসছে।

Model Hospital

প্রতিবারের ন্যায় এইবছরেও ৩২ তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ক্যাম্প ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করতে যাচ্ছে।

ক্রিয়েটিভ রেসকিউ সাপোর্ট ওপেন স্কাউটস গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মোঃ আরিফ হোসাইন অপুর সাথে ক্যাম্পের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন – ক্যাম্পকে বলা যায় স্কাউটদের জন্য একটা পরীক্ষাগার। স্কাউটিং করা, ট্রুপ মিটিং (স্কাউট ক্লাস) পরিচালনাসহ কার কেমন দক্ষতা তার পরীক্ষা হয় ক্যাম্পে। তবে অন্যান্য ‘পরীক্ষা’র মতো বিরক্তিকর নয় এটা। বরং সারা বছরের একঘেয়েমি কাটতে জুড়ি নেই ক্যাম্পের।

উক্ত প্রোগ্রামে ইউনিট লিডার হিসেবে অংশগ্রহণ করবেন মোঃ মুছা তপাদার, সদস্য অংশগ্রহন করবেন মোঃ নিহাদ বেপারি, মোঃ সামি, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আহনাফ জিমাম, মোঃ ইমন মিজি, মোঃ সিয়াম হোসাইন, মোঃ ফাহিম আহমেদ, মোঃ তালহা, মোঃ কাজী জাহিদ হাসান।

উক্ত প্রোগ্রাম টি পরিচালনা করছেন ইউনিট লিডার মোঃ আরিফ হোসাইন অপু, হিমেল তপাদার, মোঃ বাইজিদ হোসাইন খান,

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ আবদুল্লাহ আল ফাহাদ, সুমন সরকার জয়, আশেকে রাসূল জাওয়াদ, মোঃ তামিম আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital