বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের স্মরণে দোয়া ও আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম
শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের স্মরণে দোয়া ও আলোচনা
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে উপজেলা বিএনপি ও মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৮-জানুয়ারি) পৌর শহরের গুলাছি বাড়ি জামে মসজিদে  বাদ আসর দিবসটি উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার শান্তি মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ ফারুক হোসেন মিয়াজীর সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এ দোয়া- মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ শফিউল্লাহ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মহিন উদ্দিন, পৌর বিএনপি’র সহ-সভাপতি শফিকুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজী ফিরোজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোনালিসা মনা,মনির হোসেন বেপারি ,পৌর যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন নয়ন,পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আল নাহিয়ান রাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজগর মোল্লা, মরহুমের  পুত্র মোঃ সোহেল রানা ও আদনান নোমান ,মেহের দক্ষিণ ইউপি যুবদলের সভাপতি মাসুদ কবির, সূচিপাড়া উত্তর ইউপি যুবদলের সভাপতি মোঃ ফাহাদ হোসেন, টামটা উত্তর ইউপি যুবদলের সভাপতি মমিন সিকদার, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, কালিবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ।
আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থক এবং মুসল্লিদের সম্মুখে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন।
পরে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital