বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর চেহলাম অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:৩৭ পিএম
ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর চেহলাম অনুষ্ঠিত 
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলাজান ও চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুনের চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) ফরাজীকান্দি দরবার শরীফে প্রাঙ্গনে এ চেহলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ফরাজীকান্দি মাদ্রাসায় আসেন আশেক-ভক্তকানরা।
বুধবার বাদ যোহর ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ চেহলাম শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে অংশ নেন ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ)।  মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক।
উল্লেখ্য, ফরাজীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন। ১২ ডিসেম্বর সোমবার বাদ এশা দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়া (রা.) এর দরগা কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দরগা কমপ্লেক্সের মুতাওয়াল্লী সাহেবজাদা হযরত গোফরান বাবর নিজামী (মা.জি.আ) ইমামতি করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital