শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনিবাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত সংবর্ধিত অতিথি জাতীয় প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

১৭জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের চতুর্থ তলার হোটেল এলিট লাক্রারী আবাসিক সহ অন্যান্যরা।

মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি সাংবাদিকদের ঐক্যের প্রতীক চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুরের সাংবাদিকদের নিয়ে আলোকপাত করেন । উভয়ই সাংবাদিক নেতা চাঁদপুর প্রেসক্লাবের কর্মকান্ড,উন্নয়ন,শক্তিশালী গঠনতন্ত্র ও সাংবাদিকদের ঐক্যের বিষয়টি প্রশংসিত করেন ।

এসময় পত্রিকার যুগ্ম সম্পাদক মো:শওকত করিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।