বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান সমাজসেবক মাসুদ মিজি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:৩০ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান সমাজসেবক মাসুদ মিজি

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়নের ১নং ওয়ার্ড সাইসাঙ্গা গ্রামের নাগের বাড়িতে গত ২১শে ডিসেম্বর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর শাহজান মিয়া এবং তার ২ ছেলে সুমন আর সুজন সর্বশ হারিয়ে এখন নিঃস্ব প্রায়।তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে।এলাকাবাসীর সহযোগিতায় জোড়াতালি দিয়ে ২ টি ঘর মোটামুটি থাকারমতো ব্যবস্থা করে দিলেও এখনো একটি ঘরের নির্মান কাজ শুরই করতে পারে নি। এতে করে একটি পরিবারের এখনো মাথা ঘোজার ঠাই হয় নি।

এমন অবস্থায় বাসস্থানহীন নিঃস্ব এই মানুষগুলোর পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন একই ইউনিয়নের কৃতি সন্তান,প্রবাসী-ব্যবসায়ী,সমাজসেবক জনাব মাসুদ মিজি মামুন।

১৭ ই জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এবং ৬ বান ঢেউটিন প্রদান করেন।

Model Hospital

এইসময় মাসুদ মিজি মামুন বলেন, আমার পাশবর্তী গ্রামে গত মাসে অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি পরিবার সর্বশ হারিয়ে নিঃস্ব হয়ে গেছে যা আমি প্রবাসে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম । তার পর আমি খোজ নিয়ে জানতে পারলাম ওনারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাই দেশে আসার পর আজকে আমি ঘটনাস্থলে ছুটে আসছি।

এসে ওনাদের মানবেতর জীবনযাপন দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি আমার জায়গা থেকে ওনাদের যতটুকু পেরেছি সহযোগিতার চেষ্টা করেছি।

এই সময় স্থানীয় ইউপি সদস্য জিলন পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital