শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার জলন্ত আগুনে পানি ডেলে দিয়েছে প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ২:২৭ পিএম
ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার জলন্ত আগুনে পানি ডেলে দিয়েছে প্রশাসন
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুনে পানি ডেলে দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকায় মা রহমত ব্রিক ফিল্ডে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।
জানাযায়, গত ১৪ জানুয়ারী শনিবার দুপুরে মা রহমত ব্রিক ফিল্ডে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইট ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
প্রশাসনের এ নির্দেশ অমান্য করার কারণে ইটভাটার আগুনে পানি ডেলে বন্ধ করে দেয়া হয়।
এসম উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর  চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে স্থানীয় মানুষের দাবী, পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারছে অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital