শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সাংবাদিক জসিম উদ্দিন মিজির স্মরণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও স্মরণসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ২:৩৩ পিএম
সাংবাদিক জসিম উদ্দিন মিজির স্মরণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও স্মরণসভা
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুরকণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি মরহুম সাংবাদিক জসিম উদ্দিন মিজির স্মরণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সোবহান লিটনের পরিচালনা বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহ-সভাপতি এম কে মানিক পাঠান, মো. মহিউদ্দিন, কে এম সালাহউদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, নারায়ন রবিদাস, নুরুল ইসলাম ফরহাদ, দেলোয়ার হোসেন বেলাল, এস. এম ইকবাল হোসেন, আনিছুর রহমান সুজন, জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, আবদুস সালাম প্রমুখ।
আলোচনা শেষে ক্লাবের সহ-সভাপতি মো. মহিউদ্দিন দোয়া পরিচালনা করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।