বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাল চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৩ তম মৃত্যুবার্ষিকী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ২:৪৪ পিএম
কাল চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৩ তম মৃত্যুবার্ষিকী
সাইদ হোসেন অপু চৌধুরী : আগামীকাল ২১ জানুয়ারি (শনিবার) চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, ব্যক্তিত্ব, সাবেক গণ পরিষদের সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক ২ বারের সফল চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মরহুম আব্দুল করিম পাটোয়ারীর (২৩ তম) মৃত্যুবার্ষিকী।
তিনি চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারের একজন, নির্মোহ, নিরহঙ্কার অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে একনামে চিনতেন।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় করিম চাচা বলে সম্মান করেন এবং এই পরিবারের সাথে তার অন্য রকম সম্পর্ক জড়িয়ে আছে। ২০০০ সালের এইদিনে ভোর ৬ টা ৩৫ মিনিটে আব্দুল করিম পাটোয়ারী, চাঁদপুর শহরের তালতলাস্থল নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চাঁদপুরের স্মরণ কালের এ বিশাল জানাজা শেষে তার বাড়ির সামনে পাটোয়ারী বাড়ী মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল করিম পাটোয়ারী সকল রাজনীতিক দলের নেতাকর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাঁর মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই মহান নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ভিড় করেন, সর্বত্র নেমে আসে শোকের ছায়া, মরহুম আব্দুল করিম পাটোয়ারী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন শান্তিপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এবং নির্ভীক সমাজসেবক। চাঁদপুর পৌরসভাকে আধুনিকায়ন করতে তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনা ছিলো অতুলনীয়, সেজন্যে চাঁদপুরবাসী এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে।
তার ২৩ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২১ শে জানুয়ারি শনিবার পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি মধ্যে রয়েছে সকাল থেকে কোরআন খতম, বাদ আছর পাটোয়ারী বাড়ী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী সমর্থক এবং সর্বস্তরের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, মরহুমের জ্যেষ্ঠপুত্র চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital