বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উবি’র ১৪জন ছাত্র-ছাত্রীর মাঝে বার্ডের বৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৩:০৭ পিএম
এমএম নুরুল হক উবি’র ১৪জন ছাত্র-ছাত্রীর মাঝে বার্ডের বৃত্তি প্রদান

সজীব খান : বাংলাদেশ ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( বার্ড) এর উদ্যোগে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় মনজুরুল হক শোয়েব মিলনায়তনে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আহসান আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা ও লেখক জেসমিন মুন্নী, বার্ডের নির্বাহী পরিচালক মাকসুদ হাসান, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিনিয়র শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে মোট ১৪জন ছাত্রছাত্রীদের তারা মাঝে বৃত্তি প্রদান করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।