বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আমন ধান ক্রয় করতে ১০৭ জন কৃষক নিবন্ধিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১:২০ পিএম
ফরিদগঞ্জে আমন ধান ক্রয় করতে ১০৭ জন কৃষক নিবন্ধিত

এস এম ইকবাল : সরকারের নির্দেশনা আনুযায়ী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিবন্ধিত প্রান্তিক কৃষকদের মধ্যে থেকে আমন ধান ক্রয়ের জন্য অনলাইনে লটারীর মাধ্যমে ১শ ৭ জন কৃষক নির্বাচন উদ্ধোধন করা হয়েছে।

৩০ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে অনলাইনের মাধ্যমে কৃষক নির্বাচনের লটারি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আশিক জামিল, কৃষি সম্পাসারন অফিসার ফিরোজ হোসেন, খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) খোরশেদ আলম, ভারপ্রাপ্ত খাদ্য পরির্দশক ইমতিয়াজ বুলবুল সাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ সাত্তার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আঃ ছোবাহান লিটন প্রমূখ।

উপজেলায় এই পর্যন্ত অনলাইনে কৃষক নিবন্ধন হয়েছে মোট ১০১৯ জন। নিবন্ধনকৃত কৃষক থেকে গতকাল ১০৭ জন কে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হবে।

Model Hospital

নির্বাচিত কৃষক থেকে ৩২১ মেট্রিক টন ধান ক্রয় করবেন উপজেলা খাদ্য অধিদপ্তর। এইবার প্রতি কেজি ধানের দাম নির্ধারন হয়েছে ২৭ টাকা করে। যা নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital