শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ মাসুমের সন্ধান চায় পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম
কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ মাসুমের সন্ধান চায় পরিবার

মোঃ রাছেল : মোঃ মাসুম নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৬ বছর। ছেলেটির গায়ের রং উজ্জল শ্যামলা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট,। চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ ফুট ৪ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।

মোঃ মাসুমের পিতার নাম: আনোয়ার হোসেন মাতার নাম: মোসাঃ মরিয়ম বেগম। ঠিকানা – সাং: বুডুন্ডা (বকাউল বাড়ি), ডাকঘর: মাঝিগাছা, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর।

গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২:৩০ টার সময় কাপিলাপাড়া দক্ষিন হাজী বাড়ী থেকে তার নানার বাড়ি ডুমুরিয়া আলী আহম্মেদ মেম্বার বাড়িতে আসার পথে আর বাড়িতে ফিরে আসে নাই। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

হারানোর সময় তার পরনে ছিল কালো পেন্ট, গায়ে নীল গেঞ্জি ছিল। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Model Hospital

যদি কেহ তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ছেলেটির মামা সুজন ও ফারুক,
গ্রাম: ডুমুরিয়া (আলী আহম্মেদ মেম্বার বাড়ি), কড়ইয়া, কচুয়া, চাঁদপুর।
মোবাইল : ০১৯৯৮২৮০৬১০/০১৯৭৮৪২৭৬২৮

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।