শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পাগলা কুকুরের কামড়ে ২দিনে ১০শিশুসহ আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৪:২৫ পিএম
শাহরাস্তিতে পাগলা কুকুরের কামড়ে ২দিনে ১০শিশুসহ আহত ১২
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ১০ শিশুসহ ১২জন আহত হয়েছেন।
১৯ ও ২০ জানুয়ারি(বৃহস্পতিবার ও শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই দুইদিনে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগে ১২ কুকুরে কামড়ে আহত রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৫ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু ও ডুশুয়া  গ্রামের ১ শিশু নিজমেহার গ্রামের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু নাছের শাকিল জানান, বিকেল ৫ টা পর্যন্ত জরুরী বিভাগে দুইদিনে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ১০ শিশুসহ ১২ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital