শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১:২৪ পিএম
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালের সার্বিক দিক-নির্দেশনায় শনিবার (২১ জানুয়ারী) সকালে ইউনিয়নের আহম্মদপুর বাজারে নিউ মৈত্রি শিশু উদ্যানে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলায় এই প্রথম কোন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

জানা গেছে, পরীক্ষায় টেলেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ১৮ জনসহ মোট ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এই টেলেন্টপুলে ১২ জন শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ৮ জন, মাধ্যমিকে বিদ্যালয়ে ৩ জন ও মাদরাসার ১ জন শিক্ষার্থী এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ১২ জন, মাধ্যমিকে বিদ্যালয়ে ৩ জন ও মাদরাসার ৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

পরীক্ষা কমিটির আহবায়ক ও ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মুরতেজা কামাল জানান, প্রাথমিকে ও ইবতেদায়ীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০০ নম্বরে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞানসহ মোট ৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Model Hospital

এর মধ্যে ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ৮ জনকে টেলেন্টপুল ও ১২ জনকে সাধারণ গ্রেডসহ মোট ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়। একই বিষয়ে ও একই নম্বরে অনুষ্ঠিত ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এতে ৩ জনকে টেলেন্টপুল ও ৩ জনকে সাধারণ গ্রেডসহ মোট ৬ জনকে বৃত্তি প্রদান করা হয়।

অপর দিকে ইউনিয়নের একটি মাত্র ইবতেদায়ী ও দাখিল মাদরাসার মধ্যে কাকৈরতলা সিনিয়র মাদরাসার প্রাথমিক শাখা থেকে ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে ১ জন এবং মাধ্যমিক শাখা থেকে ১৪ জন অংশগ্রহণ করে টেলেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ২ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল জানান, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহীকরণ ও তাদের মনযোগ বাড়াতে এই প্রথম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ জন্য পরিষদের সকল সদস্যদের তিনি ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণদের (বৃত্তিপ্রাপ্ত) হাতে আনুষ্ঠানিকভাবে এবং একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তির পুরস্কার বাবদ এককালীন সম্মানি অর্থ তুলে দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital