বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের জালাল আহমেদের আর্থিক সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৩:০৪ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের জালাল আহমেদের আর্থিক সহায়তা

এস. এম ইকবাল : ফরিদগঞ্জের কালীর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকান মালিককে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন কাতারস্থ আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি, শিল্পপতি ও দানবীর সিআইপি জালাল আহমেদ।

৩০ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিআইপি জালাল আহমেদের পক্ষে সিআইপি জালাল আহমেদের বড়বোন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম ও ছোটভাই ছাত্রলীগের সাবেক নেতা সাহাবুদ্দিন শাবু ক্ষতিগ্রস্ত ব্যবসীয়দের হাতে অনুদান তুলে দেন ।

উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, মিন্টু পাটওয়ারী, ১৪নং ইউনিয়নের ইউপি সদস্য রফিক মেম্বার, নান্টু মেম্বার, মোস্তফা মেম্বার, টেলু মেম্বার, যুবলীগ নেতা ওমর ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা রিপন পাটওয়ারী, গাজী সেলিম, নুরুন্নবী সাউদ, এমএম সোহেল রানা, মিরাজ হোসেন যুবলীগ নেতা মাসুম পাটওয়ারী, আরিফ মিজিসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ের কালিরবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ দোকান ঘর মালিকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital