শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দেশে নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি; মায়া চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১:৪৯ পিএম
দেশে নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি; মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা এখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকও বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই নির্বাচনে আসতে চায় না। দেশে নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।

রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে নিজ বাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে গেলে, সে যত বড় দলই হোক কিংবা যেই হোক, তাকে আমরা রাজপথে মোকাবেলা করবো। এটাই আমাদের অঙ্গীকার।

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদুল হক চৌধুরী দিপু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সহর্ধমিনী পারভীন চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতিউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাকির খাঁন, উপজেলা সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইকবাল হোসেন জুয়েল, আসাদ মিয়া, মাজেদুল হক চৌধুরী সুভ এবং মহিবুল হক চৌধুরী সুমিত প্রমুখ।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।