বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতির মালিক নাজমুল ২য় স্ত্রীর মামলায় জেল হাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ২:৪৬ পিএম
ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতির মালিক নাজমুল ২য় স্ত্রীর মামলায় জেল হাজতে
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর বাবুরহাট ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতির মালিক নাজমুল হুদা শামীমের পরকীয়ার প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলায় আটক হয়েছে।
রবিবার বিকেলে চাঁদপুর মডেল থানার এসআই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুরহাট ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
নাজমুল হুদা শামীমের দ্বিতীয় স্ত্রী শিল্পী আক্তার নির্যাতনের শিকার হয়ে চাঁদপুর বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতারি পরনা জারি হলে অবশেষে পুলিশ নারী লোভী ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতির মালিক নাজমুল হুদা শামীমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী দ্বিতীয় স্ত্রী শিল্পী আক্তার জানান, স্বামী নাজমুল হুদা শামীম একজন পরকীয়ায় নারী আসক্ত ছিল। তার ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতির অনেক মেয়েকে চাকরি দেওয়ার নামে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। সে ফেনী জেলায় পিংকি নামের এক মেয়েকে প্রথম বিয়ে করেছে। প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে তারপরেও সে বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া আসক্ত হয়। সেখান থেকে চাঁদপুরে এসে বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করে। পরবর্তীতে তার অফিসের ম্যানেজার পরকীয়া প্রেমিকা আশিকাটি ইউনিয়নের সালমা আক্তার ও তার ছোট বোনের সাথে সম্পর্ক করে অনৈতিক কার্যকলাপ করেছে।
কিছুদিন পূর্বে  বিজয় মেলায় নাজমুল তার প্রেমিকা সালমা আক্তারকে নিয়ে ঘুরতে গিয়ে  হাতেনাতে ধরা খেয়েছে। পরে পরকীয়া প্রেমিকা আশিকাটি ইউনিয়নের সালমা আক্তারকেসহ সমিতির মালিক নাজমুল হুদা শামীমকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। এই পরকীয়ার ঘটনা প্রতিবাদ করলে দ্বিতীয় স্ত্রীকে মারধর করে আহত করেছে। পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করা হয়।
শামীমের দ্বিতীয় স্ত্রী আরও জানান, নাজমুল হুদা শামীম ফেনী থেকে চাঁদপুরে এসে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো। পরে টাকা পয়সা আত্মসাৎ করে নিজেই বাবুরহাটে ইসলামিয়া ঋণদান সঞ্চয় সমিতির মালিক হয়ে কাজ শুরু করে। তার সমিতিতে বিভিন্ন মেয়েদের চাকরি দেওয়ার নাম করে এনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সালমা ও তার বোন দুজনের সাথেই তার প্রেমের সম্পর্ক ছিল তার বড় বোন শামীমের জন্য বিষ খেয়েছে।  এই লম্পট পরকীয়া আসক্ত নাজমুল হুদা শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital