শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ১টি রেস্তোরা ও ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম
শাহরাস্তিতে ১টি রেস্তোরা ও ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে কোমল পানীয় সেভেন আপ ফান্টা ও ঔষধের মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখার দায়ে ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
রোববার (২২-জানুয়ারি) দুপুরে পৌরশহরের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) বাজারে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসকের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সংশ্লিষ্ট প্রশাসনের তত্ত্বাবধানে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন শাহরাস্তি মডেল থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ সেভেন আপ, মজো, ফ্যান্টা পাওয়ায়  রোজ ক্যাফে এন্ড চাইনিজকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মাস্টার ফার্মেসীকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়েছে।
ওই সময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারা অনুসারে এ জরিমানা আরোপ করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানিদেরকে সকল পণ্যের ন্যায্য মূল্যেতে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
ওই সময় সচেতনতা লক্ষ্যে দোকানি ও ক্রেতাদের মাঝে ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।