বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারী কর্পোরেট লীগ কাবাডিতে এম ইসফাক আহসানের দল ‘মতলব থান্ডারস্’

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:৪১ পিএম
নারী কর্পোরেট লীগ কাবাডিতে এম ইসফাক আহসানের দল ‘মতলব থান্ডারস্’

মনিরুল ইসলাম মনির : দেশের কাবাডিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মত শুরু হচ্ছে কর্পোরেট ওমেন্স কাবাডি লীগ। ৬ দল নিয়ে ২৪ জানুয়ারী সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ১০ দিনের এই লীগ।

কর্পোরেট নারী কাবাডি লীগ ২০২৩ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের যুগ্ম সম্পাদক, লীগ কমিটির কো-চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট থেকে অধিক সংখ্যক মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, করপোরেট লিগ দেশের নারী কাবাডির জাগরণ ঘটবে। পারফরমেন্সের ভিত্তিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা ৬ জন খেলোয়াড়কে ৬ দলের আইকন মনোনীত করা হয়েছে।

Model Hospital

ছয়টি দলের মালিকানায় রয়েছে দেশের ছয়টি করপোরেট হাউজ। দলগুলো হচ্ছে- চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এম ইসফাক আহসান ও আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় দলটির নাম ‘মতলব থান্ডারস্’, বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্লাডিয়েটর্স।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।