বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩দিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:০২ পিএম
৩দিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

নিজস্ব প্রতিনিধি : আজ ২৪ জানুয়ারি ৩দিনের সফরে নির্বাচনী এলাকায় (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসছেন সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

এ সফরে ২৪, ২৫ এবং ২৮ জানুয়ারি তিনি তাঁর নির্বাচনী এলাকায় (হাজীগঞ্জ -শাহরাস্তি) বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করবেন। ২০২৩ সালে এটি তাঁর নির্বাচনী এলাকায় দ্বিতীয় সফর।

সফরের শুরুর দিন ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৭টায় তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকা হাজীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বেলা ১১:৩০ টায় তিনি ৩নং কালচোঁ  মাড়কি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, দুপুর ১২:৩০টায় ১ নং রাজারগাঁও কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, বেলা ১:৩০টায় ৪ নং কালচোঁ সাকছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং বিকেল ৩:৩০টায় হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল আরজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন।

Model Hospital

এই সফরসূচির দ্বিতীয় দিন ২৫ জানুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকায় বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা একাডেমিক ভবন উদ্বোধন, সকাল ১১:৩০টায় হাজীগঞ্জের ২নং বাকিলা শ্রীপুর বাজার টেকের হাট সড়কের উদ্বোধন করবেন।

সফর সূচির ৩য় দিন ২৮ জানুয়ারি শনিবার সকাল ১১:৩০টায় সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, দুপুর ২: ৩০টায় রায়শ্রী উত্তর ইউনিয়নের (মাদ্রাসা তুন সিরাতুন নববী) খামপাড় দাখিল মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন, বিকাল ৩০:৩০টায় শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্রামের পঞ্চগ্রাম আজিজুর রহমান বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন। পরে ঢাকার উদ্দেশ্যে এলাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য,  সফরের তৃতীয় দিন তিনি টেলি কনফারেন্সের মাধ্যমে এলজিইডি ও উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস কর্তৃক বাস্তবায়নাধীন- শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন, টামটা দক্ষিণ ইউনিয়নের মুড়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এলজিইডি কর্তৃক সম্পাদিত পৌরসভার ঠাকুরবাজার (ইউএইচসি) জিসি হইতে যাদবপুর আর এন্ড এইচ নেটওয়ার্ক রোড উদ্বোধন, ভাবনার বাড়ির কর্নার হতে আহম্মদনগর মাদ্রাসা ভায়া রাজারখাঁ বাজার রাস্তার ভিত্তিপ্রস্তর, রাজাপুরা আর এন্ড এইচ হতে দোপল্লা রাস্তার ভিত্তিপ্রস্তর, সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ হতে চিতোষী বাজার জিসি ভায়া মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে ২১৮০ মিঃ চেইনেজে ২০মিঃ ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর  এবং ৪ নং কালচোঁ সিঁদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উল্লেখ্য, সামরিক শাসক এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদায়) দায়িত্ব পান। তিনি ডিসেম্বর ১৯৯০ সাল থেকে ২০ মার্চ ১৯৯১ সাল পর্যন্ত ওই সরকারের মন্ত্রী পদমর্যদায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকা  ২৬৪ চাঁদপুর-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকা থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মত নির্বাচিত হন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ ও ‘পরিকল্পনা মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।

তিনি তাঁর নির্বাচনী এলাকায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিবেদিত হয়ে নিরলসভাবে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital