শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কাল চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, ১৫ পদে ৩০জন প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১:০২ পিএম
কাল চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, ১৫ পদে ৩০জন প্রার্থী
সাইদ হোসেন অপু চৌধুরী : আজ ২৫ জানুয়ারি বুধবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে লড়ছেন ৩০জন প্রার্থী। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির দোতালায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪০ জন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেয়া প্যানেল দু’টি হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমথিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমথিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল।
নির্বাচনের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) প্রার্থীরা হলেন- সভাপতি পদে আলহাজ অ্যাড. আলহাজ্ব মোঃ  মজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ আবদুল সাত্তার, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক পদে  অ্যাড. মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে  অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম, সম্পাদক ফরমস পদে অ্যাড. মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. সালমা আক্তার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে  অ্যাড. বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাড. জাহাঙ্গীর হোসেন ফরাজী, রানিং অডিটর পদে অ্যাড.
মাসুদ রানা পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মোঃ আবদুল্লা আল মামুন-২, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে  অ্যাড. তৌহিদ আহম্মেদ পাটওয়ারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. তাছলিমা আক্তার, অ্যাড. মোহাম্মদ জামাল হোসেন ও অ্যাড. রিয়াদ হোসেন (মুনতাসির)।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি পদে  অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুন, জুনিয়র সহ-সভাপতি পদে  অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা, সাধারণ সম্পাদক পদে অ্যাড.  এ.জেড.এম রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. আব্দুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরমস পদে অ্যাড. মোঃ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড.  মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. রেজাউর রহমান, জেনারেল অডিটর  পদে অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রানিং অডিটর পদে অ্যাড. জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি  পদে অ্যাড. মোঃ আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মো. মামুন হোসেন মিয়াজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি  পদে অ্যাড. মাহবুব আলম, অ্যাড.  মোসাম্মৎ রোজিনা বেগম ও অ্যাড. মোঃ  সানজিদ হাসান (সানি)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির বর্তমান সিনিয়র সহ- সভাপতি অ্যাড. মোঃ মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. এএনএম মাইনুল ইসলাম।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে দুটি প্যানেলের প্রার্থীরাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এক প্রার্থী আরেক প্রার্থীকে কোলাকুলি করে দোয়া ও ভোট চাইছেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।