শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এনএটিপি-২ প্রকল্পের আওতায়: মতলব উত্তরে আমন ব্র্রি ধান-৮৭ ফসলের মাঠ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:১৫ পিএম
এনএটিপি-২ প্রকল্পের আওতায়: মতলব উত্তরে আমন ব্র্রি ধান-৮৭ ফসলের মাঠ দিবস

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় আমন (ব্রি ধান-৮৭) ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার কলাকান্দা ইউনিয়নের চর লতরদি গ্রামে এ মাঠ দিবসর অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।

তিনি বলেন, রোপা আমন (ব্র্রি ধান-৮৭) ধানের বীজ রোপনের ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তুলেছেন কৃষকরা। অন্যান্য ধানের চেয়ে উচ্চ ফলনশীল ব্র্রি ধান-৮৭ ধানের উৎপাদন বেশি। এই ধানে চিটা এবং পোকা-মাকড়ের আক্রমণও কম। বেশি ফলন এবং চাল চিকন ও সাদা বর্ণের হওয়ায় নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালমা আক্তার, শফিকুল ইসলাম সজিব, শাহাদাত হোসেন’সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital