শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে ওয়াজ ও মিলাদ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:২০ পিএম
মতলব উত্তরের ছোটহলদিয়া গ্রামে ওয়াজ ও মিলাদ মাহফিল

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়া যুব সমাজ, ছাত্রসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে হযরত আল্লামা আরীফ উল্ল্যাহ ও হযরত কুদরত উল্ল্যাহ (রাহ.) এবং চিরনিদ্রায় শায়িত সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছোটহলদিয়া আল-মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সোমবার বাদ মাগরিব থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলে।

সমাজসেবক হাজী ছালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও মাওলানা শেখ ওয়াসিম আহম্মেদ আল উয়েসী’র পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।

প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সমাজ ও রাষ্ট্র্রে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা ইসলামের সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি শান্তি বজায় রাখতে পারি। তিনি আরো বলেন, মহানবীর দেখানো পথে চলি তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। সমাজ সুন্দর ও সুখময় হয়ে উঠবে। হানাহানি কমে যাবে। আমাদের সবাইকে মহানবীর আদর্শকে ধারন করতে হবে। তাহলেই আমরা সব ক্ষেত্রে সফল হতে পারবো। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁহার পরিবার বর্গের সকলের সুস্বাস্থ্য ও দীঘায়ুু কামনা করেন।

Model Hospital

ওয়াজ মাহফিলে প্রধান বক্তার ওয়াজ করেন ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আলহাজ¦ হযরত মাওলানা সিরাজুদৌল্লা। আরো ওয়াজ করেন, হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম হেলালী, হযরত মাওলানা আহমাদ উল্ল্যাহ, মাওলানা মোবারক হোসেন আল উয়েসী। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জি. নূর মোহাম্মদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মনির হোসেন সরকার।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।