বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দুই সন্তানের জনকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দুই সন্তানের জনকের মৃত্যু

এস. এম ইকবাল : অভাব অনটনের সংসার। গাছ থেকে শুকনো কাঠ কেটে বিক্রি করেন তিনি। ২ মেয়ে জনক। একটি মেয়ে বিয়ে দিয়েছেন। এক মেয়ে পড়ছেন একাদশ শ্রেণীতে। ফরিদগঞ্জ- গাজীপুর সড়কের পাশের রেইনট্রি গাছ থেকে শুকনো কাঠ কাটতে। এতেই বাঁধে বিপত্তি। পড়ে যান গাছ থেকে। পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জের গাজীপুর এলাকায়।

২৫ জানুয়ারী বুধবার দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের গাজীপুর এলাকার ধোয়া বাড়ির সামনের সরকারি সড়কের পাশের গাছ থেকে শুকনো কাঠ কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃতের বাড়িতে গিয়ে জানাযায়, গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মৃত আব্দুর রশিদ এর ছেলে আব্দুল মোতালেব খান (৫০)। আব্দুল মোতালেব ছিলেন একজন দিন মজুর। যেদিন কাজ না পান সেদিন গাছে উঠে কাঠ কেটে তা বিক্রি করে সংসার চালান। অভাবের সংসার চালাতে স্ত্রী ঢাকাতে বাসা বাড়িতে কাজ করেন।

২ মেয়ের মধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে নিপা (১৬) চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীতে অধ্যায়ন করছে। মেয়েটি বাবাকে হারিয়ে অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। তার কান্নায় খান বাড়ির বাতাস ভারী হয়ে উঠছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital