বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দেড় কেজি গাঁজা’সহ ২ কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম
মতলব উত্তরে দেড় কেজি গাঁজা’সহ ২ কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় এক কেজি পাঁচশ’ গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেলেমতলব উত্তর থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন ভূঁইয়া এ বিষয়ে নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আল-আমিন প্রধান (৩৮) ও মো. জহির মিজি (৪৫)কে গ্রেপ্তার করা হয়। আল-আমিন প্রধান উপজেলার দক্ষিণ লুধয়া (নয়াকান্দি) গ্রামের মৃত. হেলাল প্রধানের ছেলে। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া মো. জহির মিজি উপজেলার মধ্য লুধুয়া গ্রামের মৃত. জয়নাল আবেদিন মিজির ছেলে। উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামের নয়াকান্দি বাজার সুমনের চা দোকানের সামনে থেকে মঙ্গলবার বিকেলে তাদরে গ্রেপ্তার করে পুলিশ। তাদের উদ্দেশ্য ছিল সেখানে গাঁজা বিক্রি করা।

Model Hospital

গোপন এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। টের পেয়ে আসামিরা পালাতে চেষ্টা করে। কিন্তু ধাওয়া করে তাদের ধরে ফেলা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বিক্রির বিষয়ে নিশ্চিত করেছে। আসামিরা জানিয়েছে, তারা গাঁজা সংগ্রহ করে আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।