বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধরকে উন্নত চিকিৎসায় ঢাকা রেফার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:১৯ পিএম
সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধরকে উন্নত চিকিৎসায় ঢাকা রেফার

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য লক্ষ্মণ চন্দ্র সূত্র ধরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ঢাকা রেফার করেন। তাঁকে রাতেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।

লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাঁকে আড়াই শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিকভাবে দেখে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলতে থাকে। বিকেলে তাঁর রক্ত পরীক্ষায় ডাক্তার কিছুটা সমস্যা দেখতে পান। সে জন্য উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা রেফার করা হয়। উল্লেখ্য, লক্ষ্মণ চন্দ্র সূত্র ধরের ২০১৩ সালে ওপেন হার্ট সার্জারি করা। তাঁর সুস্থতার জন্য পরিবার এবং প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে তাঁর অসুস্থতার খবর শোনার সাথে সাথে প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভনসহ নেতৃবৃন্দ হাসপাতালে আসেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। সন্ধ্যায় ঢাকা নেয়ার সময়ও প্রেসক্লাব নেতৃবৃন্দ হাসপাতালে ছিলেন। আরো ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল চন্দ্র সাহা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।