বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাবের নতুন সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৩৭ এম
নারায়ণপুর প্রেসক্লাবের নতুন সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

নিজস্ব প্রতিনিধি : নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যকরি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহকে পুনরায় সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ২০২২ সালের বার্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. রেজোয়ান বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক প্রিয় চাঁদপুর এর বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, মিঞা মো. মামুন, কোষাধ্যক্ষ মো. মোস্তফা কামাল ও ইব্রাহীম খলিল প্রমুখ। আলোচনার শুরুতে প্রেসক্লাবের ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পরে ২০২৩ সালের কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। আলোচনায় সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহকে পুনরায় সভাপতি এবং দৈনিক বাংলাদেশ জার্নালের চাঁদপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

Model Hospital

সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।