শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে আইন-শৃঙ্খলা ও মাসিক কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ পিএম
হাইমচরে আইন-শৃঙ্খলা ও মাসিক কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর হাইমচর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির ও মাসিক সমন্বয় উন্নায়ন কমিটির এবং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী পরিচালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মোতাহার হোসের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, দক্ষিণ আলগী ইউপি সরদার আঃ জলিল মাস্টার, হাইমচর ইউপি চেয়ারম্যান জুলহাস সরকার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুল চোকদ্দার, নীলকমল ইউপি সউদ আল নাছেরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital