বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের সহ সভাপতি ফজলুল করিম বাছেত স্বরণে শোকসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ২:৪৩ পিএম
কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের সহ সভাপতি ফজলুল করিম বাছেত স্বরণে শোকসভা
মাসুদ হোসেন : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি মরহুম ফজলুল করিম বাছেত এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগীতে মরহুমের প্রতিষ্ঠিত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব জয়নুল আবেদীন জয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে স্বরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সচিব এম.এম ইব্রাহিম, সহ শিক্ষা সচিব আব্দুস সালাম, চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি শেখ মোঃ হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য এ.কে.এম ফজলুল হক সেলিম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, তাহেরা ইসলাম একাডেমির পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান গনি, বাবুরহাট কবি নজরুল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, বাগড়া বাজার এমুলেট একাডেমির শিক্ষক মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের স্মৃতিচারণে বলেন, মরহুম ফজলুল করিম বাছেত সাহেব ছিলেন অত্যন্ত ভলো মানুষ। তার দক্ষ নেতৃত্বে চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এগিয়ে গিয়েছে অনেকদূর। তার প্রতিষ্ঠিত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার মানও ব্যাপক ভালো।
২০০৪ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে আজ দেশের বিভিন্ন ভালো ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি দীর্ঘদিন কর্মজীবনের পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। করেছেন ইউপি সদস্যের দায়িত্বও।
সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ রাকিবুল হাসান এর স্মৃতিচারণে বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইউনুছ মজুমদার, মোঃ জালাল উদ্দিন।
শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন ৫ম শ্রেনীর ছাত্রী তাসনুভা তাহসিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ ও চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উক্ত প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বরণ সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ নাছির উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।