শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ম্যাজিস্ট্রেট দেখে বিয়ের আসর থেকে পালালেন বর কনে : ৪০ হাজার টাকা অর্থদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ২:১৭ পিএম
ম্যাজিস্ট্রেট দেখে বিয়ের আসর থেকে পালালেন বর কনে : ৪০ হাজার টাকা অর্থদণ্ড
মতলব উত্তর প্রতিনিধি : বিয়ের সব আয়োজন সম্পন্ন। কনের বাড়িতে হাজির বরপক্ষও। ইতিমধ্যে বিয়ের মূল আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে। বাল্যবিয়ে হচ্ছে জেনে সেখানে হাজির ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি বুঝতে পেরে মঞ্চ থেকে নেমে বাড়ির পেছন দিয়ে দৌড় দেয় বর ও কনে। তার সঙ্গে মেয়ের স্বজনরাও দৌড় দেয়। বরপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শুক্রবার দুপুরে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নে আমিয়াপুর গ্রামের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আমিয়াপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি টের পেয়ে বাড়ির পেছন দিয়ে বিয়ের আসর থেকে বর ও মেয়ের বাবা পালিয়ে যায়। বিয়ে বাড়িতে যত্রতত্র খাবার ও চেয়ার টেবিল পড়ে থাকতে দেখা যায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ের আসর থেকে মেয়ের বাবা ও বর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ছাত্রীর বয়স ১৮ হওয়ার আগ পর্যন্ত বর ও কনে একসাথে থাকতে পারবে না মর্মে তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিয়ের আয়োজন করে লোকজনের সমাগম করার অপরাধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital