বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ২:৩৩ পিএম
মতলব উত্তরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
মতলব উত্তর প্রতিনিধি : ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইমসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মতলব উত্তর উপজেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) উপজেলার ছেংগারচর বাজারের মুহিন প্লাজার ৩য় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবদীন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহা. জয়নাল আবদীন বক্তব্যে  বলেন,পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে।
এছাড়াও ভারতে মুসলিম শাসনকে বিতর্কিতভাবে উপস্থাপন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এর মাধ্যমে সরকার এ অঞ্চলে মুসলিমদেরকে বহিরাগত প্রমাণ করতে চায়। তিনি বলেন, এমন বিতর্কিত ও বিভ্রান্ত মুলক পাঠ্যক্রম ছাত্রসমাজ মেনে নেবে না।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ হেসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএম মাহফুজ হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির মতলব উত্তর উপজেলা শাখার ছদর আলহাজ্ব আহমদ উল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ক্বারী মুহা. আব্দুল রাজ্জাক ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম দাওয়াহ বিষয়ক সম্পাদক সম্পাদক আনিসুল ইসলাম মামুন।
আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌর শাখার সভাপতি মাওলানা গাজী এমদাদুল হক মানিক, যুব আন্দোলন এর সাধারন সম্পাদক মাঈনউদ্দীন সুজন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজাল খাঁন, মাওলানা আ. বাতেন ফরাজি, মো. আনিসুল ইসলাম মামুন, মো. তারেক হোসাইন, মাওলানা আশ্রাফ আলী প্রমুখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের মতলব উত্তর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক বিএম মাহফুজুর রহমানকে ১বছর মেয়াদে নতুন কমিটির দায়িত্ব দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।