বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই; সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ২:৪১ পিএম
দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই; সুজিত রায় নন্দী
সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আমাদের প্রথম কাজ শৃঙ্খলা ও ঐক্য। এ দুটো না থকলে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই আমরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠে থাকব এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
২৭ জানুয়ারি শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে সু-সংগঠিত করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাকে পাঁচবার দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি সংগঠনের স্বার্থে কাজ করার জন্যে। বঙ্গবন্ধুর আর্দশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ করি নাই, করব না। আমি সংগঠনের কাজের জন্য যেখানে গিয়েছি, সেখানেই সংগঠনের নেতারা স্বতস্ফুর্তভাবে গ্রহণ এবং সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।’
সুজিত রায় নন্দী বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলার সকল পর্যায়ের নেতারা আজ ঐক্যবদ্ধ। এই অবস্থান আরো শক্তিশালী করতে হবে।’
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক হওয়ায় সভায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সকল নেতাদের সঙ্গে নিয়ে চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটওয়ারী, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, ৯০’র গনঅভ্যুত্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জিয়াউর রহমান রাজু’ সোনা আখন্দ কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital