বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:৪৩ পিএম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ এবং আধুনিক ইউনিয়ন গঠন করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

এ উদ্যোগ নিয়ে তিনি ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমামের নিকট একটি লিখিত বার্তা পাঠিয়েছেন।

বার্তায় তিনি ইউনিয়নবাসীর নিকট তাদের সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন। লিখিত ওই বার্তায় তিনি মতলব দক্ষিণ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার বরাত দিয়ে জুমার নামাজের খুতবার পাশাপাশি মসজিদের ইমামের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়নে অভিভাবকসহ সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। এর মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও মাদরাসার সামনে ইভটিজিং বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধ করা, কিশোর গ্যাং মুক্ত ইউনিয়ন গঠন করা এবং উপযুক্ত কারণ ছাড়া কোন ছেলে রাত ৮টার পর রাস্তার মোড়ে, দোকানে যেন আড্ডা দিতে না পারে সে জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

জুমার নামাজের পর ঘিলাতলী গ্রামের মুসল্লী মো. আব্দুস সাত্তার বিএসসি তার প্রতিক্রিয়ায় বলেন, চেয়ারম্যান ইকবাল হোসেন আমাদের মনের কথা জুমার নামাজের সময় প্রতিটি মসজিদে প্রচার করেছেন। যা এই ইউনিয়নে কোন চেয়ারম্যানের প্রথম উদ্যোগ। আমরা এ কাজগুলোর বাস্তবায়ন চাই।

Model Hospital

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বলেন, আমি ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা হিসেবে মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং মুক্ত একটি ইউনিয়ন চাই। সে জন্য বর্তমান চেয়ারম্যানের এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা সাধারণ মানুষ এ কাজ বাস্তবায়নে ইউনিয়নের সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার বলেন, আমার লক্ষ্য এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা। যেখানে প্রতিটি নাগরিকের সমান সুযোগ সুবিধা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আমার চেষ্টা থাকবে ছেলে-মেয়েদের নির্ভিঘেœ বিদ্যালয়ে আসা যাওয়া নিশ্চিত করা। মাদকমুক্ত একটি সুন্দর পরিবেশ তৈরি করা এবং কিশোর গ্যাং বন্ধ করা। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।