বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্র ও মাদকসহ ৩ যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৩:০৫ পিএম
ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্র ও মাদকসহ ৩ যুবক গ্রেফতার

এস এম ইকবাল: ডাকাতির প্রস্তুতিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে ২শ ৪৫পিস ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। (২৭ জানুয়ারী) শুক্রবার ভোর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের কওে গতকাল (২৮ জানুয়ারী) শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সেকান্দর রাঢ়ীর ছেলে রতন ওরফে রতন রাঢ়ী(৩৩), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন(৩২) ও মিজানের ছেলে রাকিব(২৪)। এদের মধ্যে রতনের বিরুদ্ধে পুর্বে ১২টি ও মনিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এছাড়া রতন একটি ও মনির দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ইয়াবা ছাড়াও দেশিয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ২৭ জানুয়ারী শুক্রবার ভোর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামের জোড়কবর (চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে) এলাকায় ১০/১৫জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে একটি বাগানে অবস্থান করছে। গোপনে এমন তথ্য পেয়ে ফরিদগঞ্জ থানার একদল পুলিশ সাঁড়াসি অভিযান পরিচালনা করে রতন ওরফে রতন রাঢ়ী, মনির হোসেন ও রাকিব নামে ৩ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২৪৫পিস ইয়াবা, দেশিয় ৪টি ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও একটি কাটার উদ্ধার করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে ডাকতির প্রস্তুতি, অবৈধ দেশিয় অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(ক) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

Model Hospital

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, ডাকাতির প্রস্তুতিকালে রতন, মনির ও রাকিব নামে ৩জনকে ২৪৫পিস ইয়াবা, দেশিয় ধারালো চাপাতি, ছোরা, কুড়াল, রড ও কাটার অস্ত্রসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে (২৮ জানুয়ারী) শনিবার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital